৯ মে ২০২৬

শুক্রবারের পর থেকে প্রতিদিন চলবে মেট্রোরেল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
শুক্রবারের পর থেকে প্রতিদিন চলবে মেট্রোরেল
বাংলাপ্রেস ডেস্ক: আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুক্রবারও চলাচল করবে মেট্রোরেল। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কোম্পানি সেক্রেটারি খোন্দকার এহতেশামুল কবির গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রতি শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত চলবে মেট্রোরেল। কোম্পানি সচিবের সই করা ডিএমটিসিএল অফিস আদেশ অনুসারে, প্রতি শুক্রবার বিকেল সাড়ে ৩টায় মেট্রোরেল উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে ছেড়ে যাবে এবং রাত ৯টা পর্যন্ত মতিঝিল মেট্রো স্টেশনে চলাচল করবে। এছাড়া, শুক্রবার বিকেল ৩টা ৫০ মিনিট থেকে রাত ৮টা ৪০ পর্যন্ত মেট্রোরেল মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত চলবে। প্রসঙ্গত, আন্দোলনের সময় গত ১৯ জুলাই ক্ষতিগ্রস্ত কাজীপাড়া মেট্রো স্টেশন পুনরায় চালুর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি