৯ মে ২০২৬

শুধু তারিখে নয়, প্রতিনিয়ত জুলাই যোদ্ধাদের স্মরণ করতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
শুধু তারিখে নয়, প্রতিনিয়ত জুলাই যোদ্ধাদের স্মরণ করতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
  বাংলাপ্রেস ডেস্ক:  স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘জুলাই যোদ্ধাদের রক্তের ওপর নতুন বাংলাদেশ তৈরি হয়েছে। তাদের শুধু তারিখে-তারিখে নয়, প্রতিনিয়ত স্মরণ করতে হবে। জুলাই যোদ্ধাদের অবদানের কারণই আমরা স্বৈরাচারমুক্ত একটি দেশ পেয়েছি।’ আজ সোমবার কক্সবাজারে জুলাই স্মৃতি স্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। কক্সবাজারের বিজয় সরণী সড়কের হোটেল শৈবাল সংলগ্ন স্থানে নির্মাণ করা হচ্ছে জুলাই স্মৃতি স্তম্ভটি। উপদেষ্টা বলেন, ‘জুলাইয়ে নিহত ও আহতদের যে অবদান সেটি কখনো টাকা দিয়ে পোষানো যাবে না। তবুও আমরা আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করছি।’ তিনি বলেন, ‘এ স্মৃতি স্তম্ভ শুধু দিবসের অনুষ্ঠানের জন্য নয় বরং প্রতিনিয়ত জুলাই যোদ্ধাদের অবদান মনে রাখার জন্য। তাদের আত্মত্যাগের স্মারক এটি। এ স্মৃতিস্তম্ভের মাধ্যমে স্বজন হারানো পরিবারগুলোও যেন স্মৃতিচারণ করতে পারে সে ব্যবস্থা করতে হবে।’ এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি > এস পি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি