৪ মে ২০২৬

সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সাকিব ফাউন্ডেশন গঠনের ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সাকিব ফাউন্ডেশন গঠনের ঘোষণা

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশের মানুষের সেবায় ফাউন্ডেশন গঠনের ঘোষণা দিলেন সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রে থাকা এ ক্রিকেটার নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দিয়েছেন এমন সুখবর।

‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’ কাজ করবে বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্য উন্নয়নে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিব লিখেছেন, সংঘবদ্ধ হলে আমরা সব বাধাই অতিক্রম করতে পারি। আসুন সবাই একত্রে একটা দল হয়ে কাজ করি, বাংলাদেশকে নিরাপদ করতে অবদান রাখি।

আগে থেকেই বিচ্ছিন্নভাবে মানুষের কল্যাণে কাজ করে আসছিলেন সাকিব। সামগ্রিকভাবে বড় পরিসরে অবদান রাখার ইচ্ছা অনেক দিনের। করোনা ভাইরাস পরিস্থিতি শ্রমজীবী মানুষের জীবন যখন কঠিন করে দিয়েছে, তখনই ফাউন্ডেশন গঠনের ঘোষণা দিলেন সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষেধাজ্ঞা পাওয়া সাকিব। সাকিব ফাউন্ডেশন শুরু করছেন পুরো দেশের মানুষের সেবায় কাজ করতে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি