৪ মে ২০২৬

স্ত্রীর মামলায় গ্রেফতার আতঙ্কে হিরো আলম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১০:৩৭ পিএম
স্ত্রীর মামলায় গ্রেফতার আতঙ্কে হিরো আলম

বাংলাপ্রেস ডেস্ক:   কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। স্ত্রী রিয়া মনির করা মামলায় এই পরোয়ানা জারি হয়েছে। 

বাদীপক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত এই গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন।

এ ব্যাপারে হিরো আলম বলেন, ‘আমি এখন শুটিং করছি ৩০০ ফিট এলাকায়। যে মামলার আপস হয়ে গেছে সেই মামলাতেই আবার গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। কী বলব বলুন! আমার উকিলের কাছে সব কাগজপত্র আছে। আজকে আদালতে যেতে পারছি না, কালকে যাব। আইনের জবাব আইনের ভাষাতেই দিতে হবে।’

বাদী পক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী বলেন, ‘আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন। তারা ঠিকমতো আদালতে হাজিরা দিচ্ছেন না। এজন্য আমরা তাদের জামিন বাতিল চেয়ে আবেদন করি। শুনানি শেষে তাদের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।’

মামলার অভিযোগে বলা হয় হিরো আলম ও বাদী রিয়া মনির মধ্যে মনোমালিন্য হলে বাদীকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন হিরো আলম। এমনকি বাদীর ‘দেড় ভরি’ ওজনের সোনার চেইন রেখে দেওয়া হয়। এ ঘটনায় গত ২৩ জুন বাদী হয়ে রিয়া মনি হাতিরঝিল থানায় মামলা করেন।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি