৫ মে ২০২৬

স্ত্রীর চাপে আর্জেন্টিনাকে সমর্থন দিচ্ছেন রোনালদো

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
স্ত্রীর চাপে আর্জেন্টিনাকে সমর্থন দিচ্ছেন রোনালদো
বাংলাপ্রেস ডেস্ক: মাঠে দাপট দেখিয়ে বেড়ালেও ঘরের কর্তা স্ত্রী। যার কথা না শুনলে শান্তিতে থাকার জো নেই। সেই ক্রিস্টিয়ানো রোনালদোর স্ত্রী জর্জিনা রড্রিগুয়েজের জন্মস্থান আর্জেন্টিনা। ফলে, তার দল পর্তুগাল বিশ্বকাপ থেকে বাদ পড়লেও স্ত্রীর চাপে আর্জেন্টিনাকে সমর্থন দেওয়া ছাড়া উপায় নেই সিআরসেভেনের। কাতার বিশ্বকাপের শেষ আট থেকে আগেই বিদায় নিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল পর্তুগাল। তারপরও বিশ্বকাপে চোখ আছে সিআরসেভেনের। আজ রোববার আর্জেন্টিনা ও ফ্রান্সের বিশ্বকাপ ফাইনালটাও দেখবেন তিনি। রোনালদোর সঙ্গে লিওনেল মেসির দ্বৈরথ থাকায় অনেকের ধারণা তিনি ফ্রান্সকে সমর্থন দেবেন। কিন্তু নিশ্চিত হওয়া গেল-তার বান্ধবীর জন্য আর্জেন্টিনাকে সমর্থন দেবেন রোনালদো। যার সঙ্গে সংসার বেঁধেছেন সেই জর্জিনা রড্রিগুয়েজ একজন আর্জেন্টাইন। এ কারণে মেসির হাতে ফাইনালে ট্রফি দেখতে চান রোনালদো। নিজের প্রিয়তমাকে সবসময় অন্যরকমভাবে ভালোবাসেন এই পর্তুগিজ সুপারস্টার। অতীতেও সব সময়ই জর্জিনার পাশে ছিলেন রোনালদো। কাজেই মেসির বিশ্বকাপ ছুঁয়ার দিনও অন্য কোনো দলকে সমর্থন দেওয়ার সুযোগ নেই তার। এর আগে এক সাক্ষাৎকারে রোনালদো বলেছিলেন, ‘আমার বান্ধবী আর্জেন্টাইন। অনেকেই জানে না, সে হাফ আর্জেন্টাইন, হাফ স্প্যানিশ। আমি আর্জেন্টিনাকে ভালোবাসি। যদিও অনেকেই ভাবে আমি পছন্দ করি না। সত্যিই আর্জেন্টিনাকে পছন্দ করি আমি। ’ বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি