৫ মে ২০২৬

স্ত্রী কন্যার ধর্ম নিয়ে কি বললেন শাহরুখ খান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
স্ত্রী কন্যার ধর্ম নিয়ে কি বললেন শাহরুখ খান

বাংলাপ্রেস ডেস্ক: ‘আমি মুসলমান, আর আমার স্ত্রী গৌরী হিন্দু। তবে আমার তিন সন্তান শুধুই ভারতীয়।’ সম্প্রতি ডেন্স প্লাস ৫ নামে একটি টিভি শো-তে হাজির হয়ে এমনটা সাফ জানিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কিং খানের এই ভিডিও।

শাহরুখ বলেন, তার বাড়িতে হিন্দু, মুসলিম, কে কোন ধর্মের এসব নিয়ে কোনওদিন চর্চা হয় না। বাদশার কথায়, ‘অনেক সময় স্কুলের ফর্মে কোন ধর্ম সেটা পূরণ করতে হয়। আমার মেয়ে যখন ছোট, ও আমায় এসে একবার জিজ্ঞাসা করেছিল বাবা আমি কোন ধর্মাবলম্বী? আমি উত্তরে বলি আমরা ভারতীয়, বিশেষ কোনও ধর্মের নই। আর হওয়া উচিতও নয়।’

২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে শাহরুখের এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। প্রসঙ্গত, শাহরুখ তার মন্নত-এ যেভাবে আড়ম্বরের সঙ্গে ঈদ উদযাপন করেন, ঠিক সেভাবেই হয় গণেশ চতুর্থীর সেলিব্রেশন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি