স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের পরবর্তী নীতি ও কৌশল নিয়ে এ বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে।
আজ সোমবার রাত সাড়ে ৮টায় দলের স্থায়ী কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে ভার্চুয়ালি যুক্ত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, আজ গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হবে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি