৪ মে ২০২৬

স্টাইলিশ লুকে জয়ার ঝলক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ এএম
স্টাইলিশ লুকে জয়ার ঝলক

জয়া আহসান

বাংলাপ্রেস ডেস্ক:   অভিনয় ও গ্ল্যামারের সমার্থক শব্দ যেন জয়া আহসানের নাম। বড় পর্দায় তার মুগ্ধকর উপস্থিতির পাশাপাশি বাস্তব জীবনেও তিনি এক স্বতন্ত্র স্টাইল আইকন। অভিনয়ের মাধ্যমে যেমন দর্শকদের হৃদয় জয় করেন, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিয়মিত নিজের নজরকাড়া উপস্থিতি জানান দেন।সম্প্রতি ফেসবুকে কিছু ছবি শেয়ার করে আবারও আলোচনায় এসেছেন তিনি। ছবিগুলোতে তাকে দেখা গেছে অত্যন্ত আকর্ষণীয় ও গ্ল্যামারাস লুকে।

তার পোশাকে ছিল আধুনিকতা ও আভিজাত্যের মেলবন্ধন। বিশেষ করে করসেট স্টাইলের উপরের অংশটি দৃষ্টিনন্দন কারুকাজে সমৃদ্ধ, যা তার লুকে এনেছে ফ্যাশনেবল এক নতুন মাত্রা।তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার গয়না। গলায় ও কানে তিনি পরেছিলেন সবুজ পাথরের (এমেরাল্ড) ভারী নেকলেস ও দুল, যা তার পুরো সাজে যোগ করেছে রাজকীয় আবহ। একই রঙের একটি বড় আংটিও ছিল তার হাতে।

মেকআপেও ছিল পরিমিত ও নিখুঁত ছোঁয়া—হাইলাইট করা ত্বক ও পরিপাটি খোঁপা তার মুখের গঠনকে আরও উজ্জ্বল করে তুলেছে।তার এই নতুন রূপ দেখে ভক্তরাও মুগ্ধ। কেউ লিখেছেন, ‘সুন্দর মানুষ সবসময়ই সুন্দর লাগে,’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘তোমাকে দারুণ লাগছে।’ সূত্র: যুগান্তর
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি