৬ মে ২০২৬

সস্ত্রীক করোনামুক্ত মির্জা ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সস্ত্রীক করোনামুক্ত মির্জা ফখরুল
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রীসহ তাদের বাসার সবাই করোনামুক্ত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিএনপির মহাসচিব ও তার স্ত্রী রাহাত আরা এবং বাসার অন্য সদস্যরা করোনা পজেটিভ হয়েছিলেন। আজকের সর্বশেষ পরীক্ষার রিপোর্টে সবাই নেগেটিভ এসেছেন। এর আগে শারীরিকভাবে অসুস্থ বোধ করলে গত ১০ জানুয়ারি সস্ত্রীক বিএনপির মহাসচিবের করোনা পরীক্ষা করা হয়। এতে রিপোর্ট পজিটিভ আসে। এরপর তারা বাসায় থেকেই চিকিৎসা নেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি