৫ মে ২০২৬

সস্ত্রীক করোনামুক্ত বিএনপি নেতা খন্দকার মোশাররফ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সস্ত্রীক করোনামুক্ত বিএনপি নেতা খন্দকার মোশাররফ
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং তাঁর স্ত্রী বিলকিস আক্তার হোসেনের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) করোনা রিপোর্ট নেগেটিভ আসায় বিএনপির এই সিনিয়র নেতা স্বস্ত্রীক হাসপাতাল থেকে বাসায় চলে গেছেন বলে জানিয়েছেন তাঁর প্রেস সচিব শাহ আক্তারুজ্জামান। শাহ আক্তারুজ্জামান জানান, করোনা রিপোর্ট পজিটিভ আসার পর গত ৩১ মার্চ থেকে ড. খন্দকার মোশারফ হোসেন সস্ত্রীক স্কয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় মঙ্গলবার হাসপাতাল থেকে বাসায় চলে গেছেন তাঁরা। আগামী এক মাস বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসক। রোগমুক্তি কামনা করে দোয়া করার জন্য বিএনপি নেতাকর্মী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন ড. খন্দকার মোশাররফ হোসেন ।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি