সর্বকালের রেকর্ড ভেঙ্গেছে স্বর্ণের দাম
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বিশ্ববাজারে সর্বকালের রেকর্ড উচ্চতায় উঠেছে স্বর্ণের দাম। আউন্স প্রতি এর দাম সাড়ে তিন হাজার পাউন্ডের রেকর্ড অতিক্রম করেছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪৫২ দশমিক ৫২ ডলারে। তবে সেশনের শুরুতে এটি রেকর্ড ৩ হাজার ৫০০ দশমিক ০৫ ডলারে পৌঁছেছিল।
আর ফিউচার মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ১ দশমিক ২ শতাংশ বেড়ে ৩ হাজার ৪৬৪ দশমিক ৫০ ডলারে বেচাকেনা হচ্ছে।
মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ এবং শেয়ার বাজারগুলোর সাম্প্রতিক পতনের কারণে স্বর্ণের বিনিয়োগের পরিমাণ অনেকে বেড়ে যাওয়ার কারণেই এভাবেই দাম বেড়ে গেছে বলে মনে করা হচ্ছে।
চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য যুদ্ধের প্রভাব কি বিশ্বব্যাপী দেখা যেতে পারে বলেই আশঙ্কা আছে। একইসঙ্গে সিংহভাগ অর্থনীতিবিদ মনে করেন এই প্রভাব অত্যন্ত নেতিবাচক হবে।
সাম্প্রতিক মাসগুলোয় বিশ্ববাজারে স্বর্ণের দাম রেকর্ড পরিমাণে বেড়েছে। বাজারে অনিশ্চয়তার কারণে ব্যবসায়ীরা নিরাপদ বিনিয়োগ মনে করে স্বর্ণ কেনায় ঝোঁকার কারণেই এটা হয়েছে বলে মনে করা হচ্ছে।
অর্থনৈতিক সংকটকালে নিরাপদ বিনিয়োগ স্বর্ণকেই সবচেয়ে নিরাপদ বলে মনে করা হয়।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে
২১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
২১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি