৮ মে ২০২৬

সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছে দলগুলো: আসিফ নজরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছে দলগুলো: আসিফ নজরুল
বাংলাপ্রেস ডেস্ক: আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছে রাজনৈতিক দলগুলো। একইসঙ্গে ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের ঐক্য অটুট আছে এবং থাকবে বলেও সরকারকে জানিয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে চারটি রাজনৈতিক দলের বৈঠকে এই বার্তা দেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার সঙ্গে উপস্থিত ছিলেন। আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমাদের দুটি জিনিসের ওপর হাইলাইট করা হয়েছে। একটি হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে আমরা যেন আরও শক্ত অবস্থান নিই। আমাদের কিছুটা ঘাটতি সম্পর্কে ওনারা বলেছেন। আর বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন প্রক্রিয়ার দিকে আমাদের সুষ্ঠুভাবে অগ্রসর হওয়া উচিত। ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে কোনো মতানৈক্য নেই উল্লেখ করে তিনি বলেন, যতগুলো দল কথা বলেছে, প্রত্যেকেই বলেছে— ফ্যাসিবাদবিরোধী ঐক্যের প্রশ্নে তাদের মধ্যে কোনও মতভিন্নতা নেই, কোনও বিরোধ নেই। কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বলেছেন—রাজনৈতিক মাঠে আমরা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা একজন আরেকজনের বিরুদ্ধে মাঝে মধ্যে কথা বলতে পারি। তার মানে এটা না, তারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ। তারা আমাদের রাজনৈতিক সহযোগী, রাজনীতির মাঠে এই ধরনের কিছু কিছু কথা বলা হবে। এটা থেকে কোনোভাবেই আমাদের ধারণা করা উচিত না যে, ফ্যাসিবাদবিরোধী ঐক্য কোনও ফাটল আছে। এমন ধারণা আমাদের করা উচিত না। এটা উনারা আমাদের জানিয়েছেন। প্রধান উপদেষ্টার বরাত দিয়ে আসিফ নজরুল বলেন, আপনারা ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে হোক বা গঠনমূলক কোনো কর্মসূচি হোক আপনারা যদি একসঙ্গে থাকেন, এটা যদি মানুষ দেখে মানুষের মধ্যে স্বস্তির ভাব আসবে, মানুষ অনেক খুশি হবে দেখলে। মানুষ আপনাদের একসঙ্গে দেখতে চায়। রাজনৈতিক দলগুলোর বক্তব্য সম্পর্কে আইন উপদেষ্টা বলেন, উনারা বলেছেন, উনাদের মধ্যে ঐক্য হচ্ছে যে উনারা মাঠে যাই বলুন না কেন যখনই প্রধান উপদেষ্টা ডাকেন তখনই উনারা এসে হাজির হন। ঐক্যের আরেকটা প্রমাণ দিয়ে বলেছেন, তারা তো প্রতিদিন ঐকমত্য কমিশনের মিটিংয়ে যাচ্ছেন। উনারা চারটি বড় দল মূলত যে বার্তা আমাদের দিয়েছেন তা হচ্ছে, ফ্যাসিবাদবিরোধী একতা, কোনোরকম হতাশা, টেনশন থাকার প্রয়োজন নেই। উনারা আইডেন্টিফাই করেছেন যে, দেশের বিভিন্ন স্থানে যে নিষিদ্ধ দল আছে, ফ্যাসিস্টদের সহযোগী আছে, তারা মাঝে মধ্যে মাথা চাড়া দেয়। সেক্ষেত্রে আমাদের বলেছেন, প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নিতে। আমরা বলেছি, মাঠে ঐক্যটা আরও বেশি দৃশ্যমান করবেন। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পর উদ্ভূত পরিস্থিতিতে চারটি রাজনৈতিক দলের সঙ্গে তাৎক্ষণিক বৈঠকে মিলিত হন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলনের প্রতিনিধিরা অংশ নেন। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি