৫ মে ২০২৬

সরকারি দলকে সাহায্য করার জন্যই ইভিএম আনা হয়েছে : ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সরকারি দলকে সাহায্য করার জন্যই ইভিএম আনা হয়েছে : ফখরুল

বাংলাপ্রেস ডেস্ক: সরকারি দলকে সাহায্য করার জন্যই ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম নিয়ে আসা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার হাইকোর্ট মাজার এলাকায় ঢাকা দক্ষিণের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের প্রচারণায় অংশ নিয়ে এক পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ইভিএমের বিষয়টা পুরোপুরি নির্বাচন কমিশনের। এতে অন্য কারো কোন এখতিয়ার নাই। নির্বাচন কমিশন তাদের অযোগ্যতা ঢাকার জন্য ইভিএম নিয়ে আসছে। সরকারি দলকে সাহায্য করার জন্যই কমিশন ইভিএম নিয়ে আসছে। আমরা বলছি, প্রয়োজনে নির্বাচন পিছিয়ে দিয়ে ব্যালটের মাধ্যমে নির্বাচন পরিচালনা করা হোক।

দিনের বেলা উৎসবমুখর পরিবেশ থাকে কিন্তু রাতের বেলা কি উৎসবমুখর ছাপিয়ে নেতাকর্মীদের মধ্যে কোন আতঙ্ক সৃষ্টি হয় কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে ফখরুল বলেন, অবশ্যই আতঙ্কের সৃষ্টি হয়। গত পরশুদিন উত্তরের মেয়র প্রার্থি তাবিথ আউয়াল এর প্রচারণায় হামলা চালানো হয়েছে। ধানের শীষের কর্মীদের আহত করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, বাড়ি ভাঙচুর করা হয়েছে। কাউন্সিলরদের মারধর করা হচ্ছে। দক্ষিণের একজন কাউন্সিলর কে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তিনদিন পর তাকে পাওয়া গেছে। আমি বলি এই সরকার একটা সুষ্ঠু নির্বাচনের জন্য কোন পরিবেশ তৈরি করতে পারেনি। এছাড়া নির্বাচন কমিশনও নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি করতে পারেনি।

ইশরাক হোসেনকে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আজকে ঢাকা বাসীর প্রতি আমার একটা আকুল আবেদন থাকবে তরুণী উদ্দীপ্ত নেতা ইশরাক হোসেনকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ত্বরান্বিত করুন। আজকে ঢাকাবাসী তাদেরই ভোট দিয়ে মেয়র নির্বাচন করবেন যারা ঢাকার উন্নয়নে, ঢাকাকে পরিবর্তনের জন্য কাজ করবেন। তাই আমরা মনে করি ইতিমধ্যেই ইশরাক হোসেন ঢাকাসহ সারাদেশে তার বক্তব্য, তার মেধা, সাহসী বক্তব্য এবং সাহসী পদক্ষেপে প্রমাণ করেছেন তিনিই একমাত্র নেতা যিনি আগামীতে ঢাকাকে নেতৃত্ব দিতে পারেন মেয়র হিসেবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি