৬ মে ২০২৬

সরকারি দলের দুর্নীতি ও সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য লাগামহীন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সরকারি দলের দুর্নীতি ও সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য লাগামহীন
বাংলাপ্রেস ডেস্ক: নিত্যপণ্যের উচ্চমূল্যে সাধারণ মানুষের দুর্বিষহ অবস্থা অস্বীকার করে চলছে সরকার-অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির অন্য নেতারা বলেছেন, সরকারি দলের দুর্নীতি ও সিন্ডিকেটের কারণে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বর্ষীয়ান রাজনীতিক ও খ্যাতিমান আইনজীবি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা করে স্বাধীনতা ফোরাম। এতে ব্যারিস্টার মওদুদ আহমদের বর্ণাঢ্য জীবনের নানান দিক নিয়ে আলোচনা করেন সমাজের বিশিষ্টজনেরা। সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মওদুদ আহমদের মৃত্যুতে দেশ একজন প্রকৃত জ্ঞানী-গুণি ব্যক্তিকে হারিয়েছে। ভাষা আন্দোলনের জন্য জেলে গিয়েছেন, স্বাধীনতা যুদ্ধসহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে অবদান রেখেছেন। তিনি আপাদমস্তক একজন গণতন্ত্রমনা মানুষ ছিলেন। এদিকে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে জাতীয়তাবাদী মহিলা দল। এতে বিএনপি নেতারা অভিযোগ করেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় যেন কেউ আন্দোলন করতে না পারে সেজন্য বেগম খালেদা জিয়াকে আটকে রেখেছে সরকার। জিনিসপত্রের লাগামহীন দাম বৃদ্ধির কারণে মানুষে নাভিশ্বাস চরমে। মানুষের জীবন চালানোই আজ কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তারা। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি