১০ মে ২০২৬

সরকারি চাকরিতে বয়সসীমা নির্ধারণে কমিটি গঠন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সরকারি চাকরিতে বয়সসীমা নির্ধারণে কমিটি গঠন
বাংলাপ্রেস ডেস্ক: সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণে কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটিকে পরামর্শ দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস-উর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, এ কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুল মুয়ীদ চৌধুরী এবং সদস্য সচিব হিসেব তিনি নিজেই দায়িত্ব পালন করবেন। এছাড়া আহ্বায়ক চাইলে তার পছন্দ মত কমিটিতে সদস্য নিতে পারবেন। এদিকে, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারী চাকরিপ্রত্যাশীরা শাহবাগে অবস্থানের পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন। সেখান থেকে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। আন্দোলনরতরা জানান, চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ চান। প্রধান উপদেষ্টা ছাড়া কারও সঙ্গে তারা আলোচনা করতে রাজি নন। প্রায় পাঁচ শতাধিক চাকরিপ্রত্যাশীরা রাস্তায় অবরোধ করে আন্দোলন করছেন। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি