৭ মে ২০২৬

সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর, দ্বিগুণ হচ্ছে ভাতা!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১০:৩১ পিএম
সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর, দ্বিগুণ হচ্ছে ভাতা!

 


বাংলাপ্রেস ডেস্ক: অর্থ মন্ত্রণালয় সম্প্রতি এক প্রজ্ঞাপন জারি করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা ও প্রশিক্ষক সম্মানী বৃদ্ধি করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের ভাতা পূর্বের তুলনায় দ্বিগুণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তৃতীয় গ্রেড বা যুগ্ম সচিব ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তারা প্রতি ঘণ্টায় ৩,৬০০ টাকা প্রশিক্ষক সম্মানী পাবেন, যা আগে ছিল ২,৫০০ টাকা। চতুর্থ ও পঞ্চম গ্রেড বা উপসচিব ও নিচের পর্যায়ের কর্মকর্তাদের জন্য প্রতি ঘণ্টায় প্রশিক্ষক সম্মানী ২,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩,০০০ টাকা করা হয়েছে।

এছাড়া, গ্রেড-৯ থেকে উপরের কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা ১,২০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৬০০ টাকা। গ্রেড-১০ ও নিচের কর্মচারীদের ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১,০০০ টাকা করা হয়েছে।

কোর্স পরিচালকের সম্মানীও বাড়িয়ে দৈনিক ২,০০০ টাকা করা হয়েছে। একই সঙ্গে কোর্স সমন্বয়কের সম্মানী নির্ধারণ করা হয়েছে ১,৫০০ টাকা এবং সাপোর্ট স্টাফদের সম্মানী ১,০০০ টাকা।

এই ভাতা শুধুমাত্র নিজ দপ্তরের বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণের জন্য প্রযোজ্য। মাঠ পর্যায়ের কর্মচারীদের জন্য সদর দপ্তর থেকে আয়োজিত প্রশিক্ষণে এই প্রজ্ঞাপন প্রযোজ্য হবে না। প্রশিক্ষণের সময়কাল যদি পূর্ণদিন না হয়, তাহলে দুপুরের খাবারের জন্য অর্থ ব্যয় করা যাবে না। প্রকল্পভিত্তিক প্রশিক্ষণে এই প্রজ্ঞাপন প্রযোজ্য হবে না। আদেশ জারির তারিখ থেকে নতুন হার কার্যকর হবে।

এতে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ সংক্রান্ত আর্থিক সুযোগ-সুবিধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা তাদের কর্মক্ষমতা উন্নয়নে সহায়ক হবে।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি