৫ মে ২০২৬

সরকারের লক্ষ্য করোনা মহামারীকে কাজে লাগিয়ে লুটপাট করা: রিজভী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সরকারের লক্ষ্য করোনা মহামারীকে কাজে লাগিয়ে লুটপাট করা: রিজভী

বাংলাপ্রেস ডেস্ক: বিএনপি কোনো ভালো কাজ করলে সেটা সরকারের সহ্য হয় না। তারা আমাদের দলের নেতাকর্মীদের মামলা দিয়ে গ্রেপ্তার ও হয়রানি করছে। আসলে এই সরকারের লক্ষ্য জনগণের সেবা করা নয়। তাদের লক্ষ্য করোনা মহামারীকে কাজে লাগিয়ে লুটপাট করা। বললেন বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বুধবার সকালে রাজধানীর মোহাম্মদপুর বছিলা এলাকায় দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমাদের দলের নেতাকর্মীরা গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছে। কিন্তু সরকার তা সহ্য করতে পারে না। তারা প্রতিহিংসার আগুনে জ্বলছে। রাতের অন্ধকারে প্রশাসন ও পুলিশের সহায়তায় ক্ষমতা জবরদখলকারী সরকার বলেই তারা আতঙ্কে ভুগছে। তাদের প্রতি জনগণের কোনো সমর্থন নেই।

তিনি বলেন, সরকার গরিব মানুষের জন্য ত্রাণ বিতরণ করছে। কিন্তু মূলত কাদেরকে সেই ত্রাণ দেওয়া হচ্ছে? মেম্বার বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে! আসলে তারাও তো বিনা ভোটে নির্বাচিত, এ জন্য ত্রাণের চাল পাওয়া যাচ্ছে তাদের বাড়িতে, খড়ের গাদায়। খাটের তলে মিলছে তেল ও শত শত বস্তা চাল বলেও অভিযোগ করেন তিনি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি