৬ মে ২০২৬

সরকারে নাহিদের শেষ দিন মঙ্গলবার!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
সরকারে নাহিদের শেষ দিন মঙ্গলবার!
বাংলাপ্রেস ডেস্ক: নতুন দলের নেতৃত্ব নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার পদ ছাড়ছেন জুলাই আন্দোলনের অন্যতম নেতা নাহিদ ইসলাম। জানা গেছে, আগামী বুধবার (২৬ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ-সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দলটির আত্মপ্রকাশ হতে যাচ্ছে। এজন্য, এর আগের দিন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন নাহিদ ইসলাম। ফলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে আগামী মঙ্গলবারই সরকারে শেষ দিন নাহিদের। এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির নেতারা বলছেন, মার্চ থেকে রোজা। তাই ফেব্রুয়ারির মধ্যেই দল আনার সিদ্ধান্ত নিয়েছেন তারা। আত্মপ্রকাশ অনুষ্ঠানে ১ লাখ লোকের সমাগম ঘটাতে চান তারা। সে লক্ষ্যে অবিরাম কাজ করে যাচ্ছেন নেতাকর্মীরা। দলের আত্মপ্রকাশ উপলক্ষে বেশ কয়েকটি কমিটি কাজ করছে। এর মধ্যে রয়েছে অনুষ্ঠান প্রস্তুতি কমিটি। গঠনতন্ত্র ও ঘোষণাপত্র তৈরি নিয়েও রয়েছে পৃথক কমিটি। এসব কমিটি দফায় দফায় সভা করছে। সর্বশেষ গত শুক্রবারও বৈঠক হয়েছে। এর আগে, ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শীর্ষক ক্যাম্পেইন শুরু করে নাগরিক কমিটি। এতে সাড়ে ৩ লাখের বেশি মানুষ মতামত দিয়েছেন। এসব মতামত যাচাই করছেন তারা। এদিকে আত্মপ্রকাশের সময় প্রায় চূড়ান্ত হলেও দলের নাম ও সাংগঠনিক কাঠামো নিয়ে এখনও রহস্য তৈরি করে রাখা হয়েছে। শীর্ষ পদগুলো নিয়ে সমঝোতায় আসতে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে শেষ মুহূর্তের আলোচনা চলছে। তবে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সামনের সারিতে থাকা ছাত্রনেতারাই নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদগুলোতে আসছেন, এটা অনেকটাই নিশ্চিত। সেইসঙ্গে দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্য সচিব পদে আখতার হোসেনের নাম অনেকটা নির্ধারিত বলে জানিয়েছেন ছাত্রনেতারা। আরও জানা গেছে, দলের সাংগঠনিক কাঠামোতে ‘সমঝোতার’ ভিত্তিতে নতুন দুটি পদও সৃষ্টি করা হচ্ছে। আহ্বায়ক, সদস্যসচিব, মুখপাত্র এবং মুখ্য সংগঠকের পাশাপাশি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব নামে দুটি পদ রাখার সিদ্ধান্ত হয়েছে। এ ব্যাপারে নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, শৃঙ্খলা, গঠনতন্ত্র, ঘোষণাপত্র প্রণয়নসহ বিভিন্ন কমিটি করা হয়েছে। কয়েকটি সভায় আত্মপ্রকাশের সময়, আত্মপ্রকাশ অনুষ্ঠানের ধরন নিয়ে আলোচনা হয়েছে। তবে, সংগঠনের নেতৃত্ব এখনও চূড়ান্ত হয়নি। এ বিষয়ে আলাপ-আলোচনা চলছে। গ্রহণযোগ্যতা, রাজনৈতিক অভিজ্ঞতা এবং লক্ষ্য-উদ্দেশ্য ও ভিশন-মিশনে একাত্মবোধের জায়গাগুলো বিবেচনায় নিয়ে বোঝাপড়ার মধ্য দিয়ে নেতৃত্ব নির্বাচন করব। আশা রাখি, সপ্তাহের শেষ দিকে আমরা আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে পারবো। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি