৭ মে ২০২৬

সরকার পতনে তিন মাসের আল্টিমেটাম দিলেন নুর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সরকার পতনে তিন মাসের আল্টিমেটাম দিলেন নুর
বাংলাপ্রেস ডেস্ক: আগামী তিন মাসের মধ্যে সরকার পতনের আল্টিমেটাম দিয়ে আন্দোলন ঠিক পথেই এগুচ্ছে উল্লেখ করে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন, আন্দোলন চলমান গতিতে চললে আগামী ২-৩ মাসের মধ্যেই সরকারের পতন ঘটবে। শুক্রবার (১৯ মে) বিকালে রাজধানীর পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদ আয়োজিত দুর্নীতি ও দুঃশাসনবিরোধী গণসমাবেশে এসব কথা বলেন তিনি। নুর বলেন, সরকার পতন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। নুর বলেন, ‘২০১৪ সালে বিনা ভোটের নির্বাচনের পর সরকার নিজেরা অগ্নিসংযোগ করে বিরোধীদের ওপর দায় চাপিয়ে বিদেশিদের কাছে বিরোধীদের সহিংস হিসেবে তুলে ধরেছে। এবারও সেই পুরোনো ষড়যন্ত্র করছে। তাই তারা হাত ভেঙে ফেলা, আগুনে পোড়ানোর কথা বলছে। বিরোধী দলগুলোর প্রতি আহ্বান, জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে গণঅভ্যুত্থান ঘটাতে রাজপথে নামুন। সেই আন্দোলন যেখানেই হোক, যারাই করুক—সেটাই আমাদের আন্দোলন।’ গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, ‘আগামীতে শুধু ভোট বর্জনই নয়, দলীয় সরকারের অধীনে নির্বাচন বন্ধ করতে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এদেশে আর ’১৪ ও ’১৮ এর মতো নির্বাচন আর বাংলাদেশে হবে না। গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন—দলের যুগ্ম আহ্বায়ক হাসান আল মামুন, বিপ্লব পোদ্দার, সোহরাব হাসান, আবু হানিফ, সাদ্দাম হোসেন, শাকিল উজ্জামান, নাজমুস সাকিব, শহিদুল ইসলাম ফাহিম, জসিম উদ্দিন, পাঠান আজহার, সহকারী আহ্বায়ক শেখ খায়রুল কবীর, নুরে এরশাদ সিদ্দিকী, যুগ্ম সদস্যসচিব আতাউল্লাহ, আব্দুজ জাহের, তারেক রহমান, ফাতেমা তাসনিম, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ড. মালেক ফরাজী, সদস্য সচিব ঈসমাইল হোসেন বন্ধন, উত্তরের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিব, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ, সাধারণ সম্পাদক নাদিম হাসান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক সুহেল রানা সম্পদ, পেশাজীবী অধিকার পরিষদের আহ্বায়ক ডা জাফর মাহমুদসহ অনেকে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি