৫ মে ২০২৬

সরকার ক্ষমতা না ছাড়লে বৃহত্তর আন্দোলন : ঐক্যফ্রন্ট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সরকার ক্ষমতা না ছাড়লে বৃহত্তর আন্দোলন : ঐক্যফ্রন্ট

বাংলাপ্রেস ডেস্ক: বর্তমান সরকার ক্ষমতা না ছাড়লে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস ও নারী নির্যাতন বন্ধ করারও দাবি জানিয়েছে তারা।

রোববার (২৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক কর্মসূচিতে তারা এসব বলেন। জাতীয় সংসদ নির্বাচনের ১ বছর পূর্ণ হওয়ার আগের দিন গত নির্বাচনে ভোট ডাকাতি হওয়ার অভিযোগ এনে এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন তারা।

ঐক্যফ্রন্ট নেতারা বলেন, কোনো দল যতো বড়ই হোক না কেন, এককভাবে জনগণের সরকার কায়েম করা সম্ভব নয়। তাই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

গতবছর নির্বাচনের রাতেই ভোট বর্জন করেছিল জাতীয় ঐক্যফ্রন্ট। পুনরায় নির্বাচনের দাবি জানিয়ে আসলেও কিছু দিনের মধ্যেই নির্বাচনে ৭টি আসনে জয়ীরা শপথ নিতে থাকেন। গণফোরামের পর মির্জা ফখরুল বাদে বিএনপি’র সংসদ সদস্যরাও শপথ নিয়েছেন। কিন্তু জাতীয় ঐক্যফ্রন্টের অভিযোগ নির্বাচন সুষ্ঠু হয়নি।

ডক্টর কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন না। এই সমাবেশে উপস্থিত অন্য নেতারা ঐক্যবদ্ধ থাকার কথা জানান এবং পরে ঐক্যফ্রন্ট নেতারা প্রেসক্লাবের সামনে মিছিল করেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি