৫ মে ২০২৬

সরকার বাজারকে আল্লাহর নামে ছেড়ে দিয়েছে : সেলিম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সরকার বাজারকে আল্লাহর নামে ছেড়ে দিয়েছে : সেলিম

বাংলাপ্রেস ডেস্ক : বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন-‘পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় প্রধানমন্ত্রী পেঁয়াজ খাওয়া বন্ধ করেছিলেন বলে জানিয়েছিলেন, এবার চালের দাম বৃদ্ধিতে তাহলে ভাত খাওয়া বন্ধ করুক। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পেরে সরকার জনগণের দুর্ভোগ নিয়ে তামাশা শুরু করেছে।’

বাজারপরিস্থিতি নিয়ে শুক্রবার একটি অনলাইন পত্রিকাকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এমন মন্তব্য করেছেন।

বামপন্থী এই নেতা বলেন, ‘এ সরকার মানুষের মৌলিক অধিকার হরণ করছে প্রতিনিয়ত। খাদ্য মানুষের মৌলিক অধিকার। খাদ্যমূল্য সাধারণের হাতের নাগালের বাইরে। মানুষের জীবন বাঁচানো দায় এখন। অথচ সংবিধানে বাজারপরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে মানুষের অধিকার নিশ্চিত করার কথা বলা আছে।’

তিনি বলেন, বিএনপির আমলে এক মন্ত্রী বলেছিলেন, ‘আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে’। আর এ সরকারও বাজারকে আল্লাহর নামে ছেড়ে দিয়েছে। এ পরিস্থিতি একটি স্বাভাবিক মাত্রা নির্ধারণ করে না। অথচ, খাদ্যমন্ত্রী বলেছেন, চালের বাজার নিয়ন্ত্রণ করার আপাতত প্রয়োজন নেই! এমন মন্তব্য জনগণকে হতাশ করা ছাড়া আর কিছুই দেয় না।

সেলিম বলেন, ‘বাজার পরিস্থিতি বেসামাল হওয়ার সম্পূর্ণ দায় সরকারের। মানুষের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় এসে সব অধিকার কেড়ে নিচ্ছে। মানুষকে কথা বলতে দিচ্ছে না। রাস্তায় নামতে দিচ্ছে না। এই কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ করা উচিত। নইলে সরকারের জন্যও পরিণতি ভালো হবে না।’

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি