সড়ক দুর্ঘটনায় সৌদিতে দুই বাংলাদেশি নিহত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
প্রবাস ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুজন বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার সৌদি আরবের দাম্মামে এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন, বাগেরহাটের মো. শাহীন ও ফেনী সদরের মো. সাইফুল ইসলাম। ওই দুর্ঘটনায় একজন বাংলাদেশি আহত হন। তাঁর নাম খোরশেদ আলম তপন। তিনি ফেনীর বাসিন্দা। জানা যায়, গতকাল বুধবার স্থানীয় সময় সকালে তাঁরা ব্যবসায়িক কাজে রাজধানী রিয়াদ থেকে দাম্মাম যাচ্ছিলেন। রিয়াদ- দাম্মাম মহাসড়কের মাঝামাঝি আল হারুব নামক এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত শাহীন বাংলাদেশি বিনিয়োগকারী ছিলেন। ২০১৮ সালে বাংলাদেশ সরকার তাঁকে সিআইপি মর্যাদা প্রদান করে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি