৫ মে ২০২৬

সড়ক দুর্ঘটনায় আহত স্বপ্না

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সড়ক দুর্ঘটনায় আহত স্বপ্না

বাংলাপ্রেস ডেস্ক: সড়ক দুর্ঘটনায় আহত হলেন ভারতীয় বিনোদন জগতের পরিচিত মুখ স্বপ্না চৌধরি। বৃহস্পতিবার রাতে কেনাকাটা সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার মুখোমুখি হন স্বপ্না। জানা গিয়েছে, সাদা রঙের এমইউভি গাড়ি করে ফেরার পথে আচমকাই গুরুগ্রামের হিরো হন্ডা চকের কাছে অন্য একটি গাড়ি এসে তাঁদের ধাক্কা মারে। সেই গাড়ির চালক পলাতক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় স্বপ্নার আঘাত খুব বেশি না হলেও গাড়িটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়ির পিছনের অংশ এবং নম্বর প্লেট ভেঙে গিয়েছে পুরোপুরি। যদিও শুক্রবার রাত পর্যন্ত পুলিশে কোনওরকম অভিযোগ জানাননি স্বপ্না। বাদশাহপুর থানার ইনস্পেক্টর মুকেশ সংবাদমাধ্যমকে বলেন, “এখনও পর্যন্ত আমরা কোনও অভিযোগ পাইনি। যদি অভিযোগ নথিভুক্ত হয়, তবে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

বেশ অনেক বছর ধরেই হরিয়ানা সিনেমা জগতে দাপটের সঙ্গে গান-অভিনয় করছেন স্বপ্না। ‘তেরি আখিয়া কি এ কাজল’ গানের মধ্য দিয়েই ক্রমশ পরিচিত বাড়তে থাকে তাঁর। বিগবসেও অংশগ্রহণ করেছিলেন তিনি। হিনা খানের সঙ্গে তাঁর বিশেষ বন্ধুত্ব একসময় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি