১০ মে ২০২৬

শ্রীপুরে চলন্ত ট্রেনে আগুন, ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
শ্রীপুরে চলন্ত ট্রেনে আগুন, ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ
বাংলাপ্রেস ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথের সাতখামাইর এলাকায় মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের একটি কোচে আগুন ধরে গেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। ট্রেনের যাত্রী মো. ইসমাইল হোসেন জানান, শ্রীপুর থেকে ছেড়ে আসার পর সাতখামাইর রেলস্টেশনের কাছে ট্রেনের সর্বশেষ বগিতে হঠাৎ আগুন দেখা যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ট্রেনটি সেখানে থামানো হয়। দুপুর ১২টা পর্যন্ত এই আগুন জ্বলছিল। আগুন লাগা কোচটিকে অন্য কোচ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। ফলে আপাতত ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শ্রীপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার মো. সাইদুর রহমান জানান, মহুয়া কমিউটার ট্রেনের কোচে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি