১০ নভেম্বর ২০২৬

‘শ্রীলঙ্কার ম্যাচ ঘিরে আমরা বেশ আশাবাদী’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পিএম
‘শ্রীলঙ্কার ম্যাচ ঘিরে আমরা বেশ আশাবাদী’

ছবি : মীর ফরিদ

বাংলাপ্রেস ডেস্ক:  সাফ চ্যাম্পিয়নশিপের ১৫ আসরের শিরোপা নিজেদের ঘরে তুলতে বদ্ধপরিকর থমাস ডুলির শিষ্যরা। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভুটানকে হারিয়েছে বাংলাদেশ।

গ্রুপের অপর ম্যাচে ভুটান ও শ্রীলঙ্কা ২-২ গোলে ড্র করায় এক ম্যাচ হাতে রেখেই শেষ চারের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী বুধবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।

টুর্নামেন্ট নিয়ে উচ্চাশা ব্যক্ত করে দলের অন্যতম ভরসা হামজা চৌধুরী বলেছেন, খুব এক্সাইটেড, ভুটানের বিপক্ষে আপনারা দেখেছেন... আমরা সবাই এক্সাইটেড। স্বাভাবিকভাবেই প্রতিটি ম্যাচই খুব গুরুত্বপূর্ণ।

দলের ছান্দিক গতি বা মোমেন্টামের জন্য আমরা প্রতিটি ম্যাচই জিততে চাই।

মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। ঠিক সময়ে দেশে আসতে না পারায় সাফের প্রথম ম্যাচটি মিস করা শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার। গত সোমবার ঢাকায় পৌঁছেই বিকেলের অনুশীলনে দলের সঙ্গে যোগ দেন।

 টুর্নামেন্ট নিয়ে উচ্চাশা ব্যক্ত করেন হামজা বলেন, ‘আমি জানি, আমার ওপরও বেশ চাপ আছে। তবে আমরা সবাই এবং ড্রেসিংরুমের সবাই ম্যাচ জিততে চায় এবং ইনশাআল্লাহ সাফ চ্যাম্পিয়ন হতে চাই।’

এক প্রশ্নের জবাবে হামজা বলেন, ‘দেশবাসী কী চায়, তা আমরা জানি। দলের আত্মবিশ্বাস আছে। সিঙ্গাপুর, হংকং কিংবা ভারতের মতো দলের বিপক্ষে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি।

আমরা জানি, আমাদের আরো উন্নতির জায়গা আছে এবং আমরা আরো ভালো খেলতে পারব। তাই ইনশাআল্লাহ এই টুর্নামেন্টে আমরা জিততে পারব।’

 হামজা চৌধুরী আরো বলেন, ‘ওরা (শ্রীলঙ্কা) খুব শক্তিশালী দল। গত ১২ মাসে তারা দারুণ উন্নতি করেছে। তবে আমরাও উন্নতি করেছি। ভুটানের বিপক্ষে ম্যাচটি কঠিন ছিল, আলহামদুলিল্লাহ আমরা জিতেছি। তাই আমাদের আত্মবিশ্বাস রয়েছে। এখন ওদের ওপরই চাপ বেশি, কারণ ওদের হার এড়াতে হবে। আমরা বিষয়টি নিয়ে রোমাঞ্চিত ও আত্মবিশ্বাসী। ইনশাআল্লাহ, আগামীকাল আমরাই জিতব।’

আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে হারলেও বাংলাদেশের সেমিফাইনালে কোনো সমস্যা নেই, কারণ তারা আগেই শেষ চার নিশ্চিত করেছে। তবে ইতিহাস বলছে, সাফে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড বেশ ভালো,  তিনবারের দেখায় দুটিতেই জিতেছে বাংলাদেশ।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি