বর্ষসেরা একাদশে জায়গা পেলেন মেসি, একাদশে নেই কেইন
বাংলাপ্রেস ডেস্ক: সময়ের সঙ্গে বদলায় প্রজন্মও। তাতে ফুটবলে একের পর এক নতুন তারকার উত্থান হয়।
কিন্তু কিছু নাম সময়ের সীমানা পেরিয়ে নিজেদের শ্রেষ্ঠত্বের ছাপ রেখে যায়। লিওনেল মেসি তেমনই এক বিস্ময়। ৩৯ বছর বয়সেও বিশ্বসেরাদের কাতারে তার উপস্থিতি যেন অমলিন। আবারও ফিফপ্রো বিশ্ব একাদশে জায়গা করে নিয়েছেন মেসি।
তাতে গড়েছেন নতুন রেকর্ড। তবে ব্যালন ডি’অর জিতেও একাদশে জায়গা হয়নি হ্যারি কেইনের। ইংল্যান্ডের অধিনায়কের নাম না থাকাটা সত্যি বিস্ময়কর। গতকাল (সোমবার) ২০২৬ সালের ফিফপ্রো বিশ্ব একাদশ ঘোষণা করা হয়।
বিশ্বের ৭৩টি দেশের পেশাদার ফুটবলারদের ভোটে নির্বাচিত একাদশে এটি মেসির ১৮বারের মতো জায়গা পাওয়া। যা ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ। তকাতে ২০২৩ সালের পর প্রথমবার বিশ্ব একাদশে ফিরলেন আর্জেন্টাইন মহাতারকা। আগস্টে জাতীয় দলকে বিদায় জানানোর ঘোষণা দিলেও ক্লাব ফুটবলে ইন্টার মায়ামির হয়ে খেলা চালিয়ে যাচ্ছেন ৮ বারের ব্যালন ডি’অর জয়ী।

আক্রমণভাগে আর্জেন্টিনার কিংবদন্তির সঙ্গী ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড, রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে ও বার্সেলোনার লামিনে ইয়ামাল।
১৯ বছর বয়সী স্প্যানিশ তারকা ইয়ামালও গড়েছেন ইতিহাস। ২০ বছর পূর্ণ হওয়ার আগেই দুবার বিশ্ব একাদশে জায়গা পাওয়া প্রথম ফুটবলার তিনি।
মাঝমাঠে জায়গা পেয়েছেন স্পেনের আরেক তারকা রদ্রি। একাদশে জায়গা পেয়েছেন তারই স্বদেশি ডিফেন্ডার পাউ কুবার্সি ও গোলরক্ষক দাভিদ রায়া। ডিফেন্ডার হিসেবে কুবার্সির সঙ্গে আছেন পিএসজির দুই ফুলব্যাক আশরাফ হাকিমি ও নুনো মেন্দেস।রদ্রির সঙ্গে মাঝমাঠে আছেন রিয়াল ও ইংল্যান্ডের জুড বেলিংহাম এবং পিএসজি ও পর্তুগালের ভিতিনহা। তবে সবচেয়ে বড় চমক কেইনের বাদ পড়া। ২০২৫-২৬ মৌসুমে বায়ার্ন মিউনিখকে বুন্দেসলিগা জেতানো এবং ইংল্যান্ডকে বিশ্বকাপের সেমিফাইনালে তোলার পরে জায়গা পাননি এই দলে। ৮ অ্যাসিস্টের বিপরীতে করেছিলেন ৭৩ গোল। সর্বশেষ মৌসুমের এমন দুর্দান্ত পারফরম্যান্সই তাকে এনে দেয় ফুটবলের ‘অস্কার’ খ্যাত ব্যালন ডি’অর।
নারী বিশ্ব একাদশে নবমবারের মতো জায়গা পেয়ে রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের লুসি ব্রোঞ্জ। স্পেনের আইতানা বোনমাতি ও অ্যালেক্সিয়া পুতেয়াসও আছেন। তিনবার করে ব্যালন ডি’অর জেতা দুই তারকার সঙ্গে দলে আছেন জাম্বিয়ার বারব্রা বান্দা। ইংল্যান্ড ও স্পেনের বাইরে একাদশের একমাত্র প্রতিনিধি এই বান্দা।
২০২৬ ফিফপ্রো পুরুষ বর্ষসেরা একাদশ
গোলরক্ষক : দাভিদ রায়া (আর্সেনাল, স্পেন)।
ডিফেন্ডার : পাউ কুবার্সি (বার্সেলোনা, স্পেন), আশরাফ হাকিমি (পিএসজি, মরক্কো), নুনো মেন্দেস (পিএসজি, পর্তুগাল)।
মিডফিল্ডার : জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড), রদ্রি (ম্যানচেস্টার সিটি/বার্সেলোনা, স্পেন), ভিতিনহা (পিএসজি, পর্তুগাল)।
ফরোয়ার্ড : আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি, নরওয়ে), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ, ফ্রান্স), লিওনেল মেসি (ইন্টার মায়ামি, আর্জেন্টিনা), লামিনে ইয়ামাল (বার্সেলোনা, স্পেন)।
২০২৬ ফিফপ্রো নারী বর্ষসেরা একাদশ
গোলরক্ষক : হ্যানা হ্যাম্পটন (চেলসি, ইংল্যান্ড)।
ডিফেন্ডার : লুসি ব্রোঞ্জ (চেলসি, ইংল্যান্ড), অ্যালেক্স গ্রিনউড (ম্যানচেস্টার সিটি, ইংল্যান্ড), মাপি লেওন (বার্সেলোনা/লন্ডন সিটি লায়নেসেস, স্পেন), আইরিন পারেদেস (বার্সেলোনা, স্পেন)।
মিডফিল্ডার : আইতানা বনমাতি (বার্সেলোনা, স্পেন), আলেক্সিয়া পুতেয়াস (বার্সেলোনা/লন্ডন সিটি লায়নেসেস, স্পেন), এলা টুন (ম্যানচেস্টার ইউনাইটেড, ইংল্যান্ড)।
ফরোয়ার্ড : বারব্রা বান্দা (অরল্যান্ডো প্রাইড, জাম্বিয়া), ক্লদিয়া পিনা (বার্সেলোনা, স্পেন), অ্যালেসিয়া রুসো (আর্সেনাল, ইংল্যান্ড)।
বিপি > এসপি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
পর্যাপ্ত প্রস্তুতির অভাব, তবু দক্ষিণ আফ্রিকা সিরিজে আত্মবিশ্বাসী অধিনায়ক শান্ত
সঙ্গীত একাডেমি