৮ মে ২০২৬

শ্রীলঙ্কাকে অর্থনৈতিক সহযোগিতা দিচ্ছে যুক্তরাষ্ট্র এবং বিশ্বব্যাংক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
শ্রীলঙ্কাকে অর্থনৈতিক সহযোগিতা দিচ্ছে যুক্তরাষ্ট্র এবং বিশ্বব্যাংক
বাংলাপ্রেস ডেস্ক: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পর এবার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) ও বিশ্বের বৃহত্তম ‍ঋণদাতা সংস্থা বিশ্বব্যাংক থেকেও ঋণ পাচ্ছে অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জুলি জে চুং মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। জুলি বলেন, মঙ্গলবার সচিবালয়ে প্রেসিডেন্টের সচিব ড. নান্দিকা সনাথ কুমানায়েকের সঙ্গে সাক্ষাৎকালে এ বিষয়ে কথা হয়। সেই সময় শ্রীলঙ্কার অর্থনীতিকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলে জানায়। এদিকে সোমবার এক বিবৃতিতে বিশ্বব্যাংক ঘোষণা করেছে, শিগগিরই শ্রীলঙ্কাকে ২০ কোটি ডলার ঋণ দেবে প্রতিষ্ঠানটি। বিশ্বব্যাংকের বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার এই দ্বীপরাষ্ট্রের অর্থনীতিকে আরও শক্তিশালী ও গতিশীল করতে এই ‍ঋণ দেওয়া হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের তদবির এবং তৎপরতার কারণে সম্ভব হয়েছে এই ঋণ প্রাপ্তি। সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়ে গত ২২ সেপ্টেম্বর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন দেশটির বামপন্থি নেতা অনুরা কুমারা দিশানায়েকে। তিনি ক্ষমতা গ্রহণের ১৬ দিনের মধ্যে ঋণ প্রদানের এই ঘোষণা এলো বিশ্বব্যাংক থেকে। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি