৪ মে ২০২৬

শ্রীলঙ্কাকে বড় টার্গেট দিল বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
শ্রীলঙ্কাকে বড় টার্গেট দিল বাংলাদেশ

বাংলাপ্রেস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম ম্যাচে নাইম শেখ ও মুশফিকের জোড়া ফিফটিতে শ্রীলঙ্কাকে ১৭২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। শারজায় টস হেরে ব্যাটিংয়ে নেমে লিটন দাসকে নিয়ে এদিন দারুণ শুরু করেন নাইম।

১৬ বলে ১৬ রান করে লিটন বিদায় নিলেও হাল ধরে রাখেন নাইম। ওয়ান ডাউনে নামা সাকিব এদিন ব্যর্থ। ৭ বলে ১০ রান করে বিদায় নেন তিনি। তার বিদায়ে ক্রিজে নেমে সাবধানী মুশফিক দ্রুতই খোলস ছেড়ে বেরিয়ে আসেন। ৪৪ বলে নাইম পূর্ণ করেন আসরে নিজের দ্বিতীয় ফিফটি। নাইম ড্রেসিংরুমে ফেরেন ৫২ বলে ৬২ রান করে। বিদায়ের আগে এই বাঁহাতি ওপেনার, হাঁকান ৬টি চার।

নাঈমের বিদায়ে উইকেটে আসেন আফিফ হোসেন ধ্রুব। দ্রুত রান তোলার চেষ্টায় ব্যর্থ হন তিনি। ৬ বলে ৭ রান করে রান আউটের ফাঁদে পড়েন ধ্রুব। ব্যর্থতার দিন ভুলে ৩২ বলে ফিফটি তুলে নেন মুশি সঙ্গে দলকে এনে দেন লড়াকু পুঁজি।

নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৭১ রান। শেষদিকে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ দুই চারে ৫ বলে ১০ রান করে থাকেন অপরাজিত।

বল হাতে একটি করে উইকেট শিকার করেন বিনুরা ফার্নান্দো, লাহিরু কুমারা ও চামিকা করুনারত্নে।

বাংলাদেশ একাদশ:

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, কাজী নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, ও নাসুম আহমেদ । আর শ্রীলঙ্কা দলে মাহিস থাক্সেনার ইনজুরি থেকে সুস্থ্য না হওয়ায় একাদশে সুযোগ মিলেছে ভিনুরা ফার্নান্দো।

শ্রীলঙ্কা একাদশ:

দাসুন শানাকা (অধিনায়ক), কুশল পেরেরা, পান্থুম নিশাঙ্কা, চারিথ আসালাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকসা, চামিকা করুণারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুষ্মন্ত চামিরা, লাহিরু কুমারা, ও ভিনুরা ফার্নান্দো

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি