৫ মে ২০২৬

শ্রাবন্তীর চার নম্বর হবু বরকে মেনে নিলো পরিবার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
শ্রাবন্তীর চার নম্বর হবু বরকে মেনে নিলো পরিবার

বাংলাপ্রেস ডেস্ক: নতুন প্রেমে মজে আছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ব্যবসায়ী প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীর জন্মদিনকে নানাভাবে সাজিয়েছিলেন অভিনেত্রী। শুধু হিরে বসানো প্ল্যাটিনাম আংটি দিয়ে প্রেমিককে চমকে দেওয়া নয়, নিজের বাড়িতে পরিবার নিয়ে প্রেমিকের জন্মদিন উদযাপন করেছিলেন নায়িকা। ছবিতে দেখা যাচ্ছে শ্রাবন্তীর বাড়িতে কালো পাঞ্জাবি পরে অভিরূপ কেক কেটেছেন। পাশে আছেন শ্রাবন্তী। তার পোশাকের রঙও কালো। ছোট ঝুলের জামা পরেছিলেন তিনি। শ্রাবন্তীর দিদি স্মিতা চট্টোপাধ্যায়কে কেক খাওয়াচ্ছেন অভিরূপ। ছবিতে শ্রাবন্তীর বাঁ পাশে আছেন তার মা। পরিবারে খুশির হাওয়া।

এরআগে তিনবার বিয়ে করেছেন শ্রাবন্তী। প্রতিবারই পরিবারের সম্মতিতেই বিয়ের পিড়িতে বসেছেন এই অভিনেত্রী। এদিকে টালিপাড়ায় গুঞ্জন চলছে অভিরূপকে বিয়ে করতে চলেছেন শ্রাবন্তী। তাই অভিনেত্রীর চার নম্বর বরকে সাদরেই মেনে নিয়েছে তার পরিবার।

নতুন সম্পর্ককে প্রকাশ্যে আনছেন শ্রাবন্তী-অভিরূপ। শ্রাবন্তীর দেওয়া অংটির ছবি দিয়ে নেটমাধ্যমে অভিরূপ লিখেছিলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের কাছ থেকে পাওয়া...ধন্যবাদ।

শ্রাবন্তীর ফোটোশুটের ছবির নীচেও অভিরূপ লিখেছেন ‘ম্যাজিকাল।’ শ্রাবন্তী নেটমাধ্যমে তার নতুন প্রেম নিয়ে কোনো পোস্ট না করলেও ধীরে ধীরে অভিরূপ তার নতুন প্রেমের কথা প্রকাশ করছেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি