৪ মে ২০২৬

স্প্যানিশ ক্লাবের মালিকানা কিনলেন রোনালদো

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১২ পিএম
স্প্যানিশ ক্লাবের মালিকানা কিনলেন রোনালদো

বাংলাপ্রেস ডেস্ক:   স্পেনের দ্বিতীয় ডিভিশনের ক্লাব ইউডি আলমারিয়ার মালিকানা কিনেছেন আল নাসরের পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি ক্লাবটির ২৫ শতাংশ শেয়ারের মালিক হয়েছেন। বৃহস্পতিবার রোনালদোর নতুন হোল্ডিং প্রতিষ্ঠান ‘সিআর সেভেন স্পোর্টস ইনভেস্টমেন্টস’ আনুষ্ঠানিকভাবে এই মালিকানার বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে জানানো হয়, এটি ফুটবল মালিকানায় যোগ দেওয়ার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। রোনালদো ফুটবলে তার অবদান রাখতে চান এবং একজন খেলোয়াড় হয়ে ফুটবলের উন্নয়নে সক্রিয় থাকতে চান।

বর্তমানে আলমারিয়া স্প্যানিশ দ্বিতীয় ডিভিশনে তৃতীয় অবস্থানে রয়েছে এবং লা লিগায় ওঠার জন্য তারা মাত্র এক পয়েন্ট পিছিয়ে আছে। সর্বশেষ ২০২৪ সালে তারা স্পেনের শীর্ষ লিগে খেলেছিল।

এখন আলমারিয়ার মালিকানা রয়েছে সৌদি গ্রুপ এসএমসির হাতে। ক্লাবের সভাপতি মোহাম্মদ আল খেরেইজি জানিয়েছেন যে, রোনালদো বিশেষভাবে যুব একাডেমি এবং ভবিষ্যত খেলোয়াড় তৈরি করার প্রকল্পে অংশগ্রহণ করবেন।

রোনালদো ২০২৩ সাল থেকে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরে খেলছেন এবং সেখানে তার শেয়ারও রয়েছে। গত অক্টোবরে তিনি ব্লুমবার্গের ‘বিলিয়নিয়ার ইনডেক্স’-এ স্থান পাওয়া প্রথম ফুটবলার হন। সম্প্রতি আল নাসরের হয়ে শেষ তিন ম্যাচে চারটি গোল করেছেন রোনালদো। তিনি আগামী গ্রীষ্মে ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন, এটিই তার শেষ ফিফা বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি