৬ মে ২০২৬

শপথ নিলেন বিরোধী দলীয় সাংসদ শেরীফা কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
শপথ নিলেন বিরোধী দলীয় সাংসদ শেরীফা কাদের

বাংলাপ্রেস ডেস্ক: বিরোধীদল জাতীয় পার্টির মনোনয়নে নির্বাচিত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শেরীফা কাদের শপথ নিয়েছেন। সোমবার (১ নভেম্বর) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনের শপথ কক্ষে তাকে শপথ পাঠ করান। সংসদ সচিবালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, সংসদ সদস্য আহসান আদেলুর রহমান ও নাজমা আক্তার উপস্থিত ছিলেন। সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথগ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শপথগ্রহণ শেষে রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন শেরীফা কাদের।

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর জাতীয় পার্টির সংসদ সদস্য অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরী মারা গেলে ৪৫ নম্বর সংরক্ষিত নারী আসনটি শূন্য হয়। দলের মনোনীত একক প্রার্থীরাই প্রতিটি সংরক্ষিত আসনে মনোনয়নপত্র জমা দেন। প্রার্থিতা প্রত্যাহারের সময় পার হলে তারাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। একইভাবে শূন্য আসনে জাতীয় পার্টির অঙ্গ সংগঠন সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক শেরীফা কাদের সংসদ সদস্য নির্বাচিত হন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি