স্পর্শিয়ার অস্ত্রোপচার সম্পন্ন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস, ঢাকা: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এখন ভালো আছেন জানিয়ে স্পর্শিয়া নিজেই দিয়েছেন সে খবর। স্পর্শিয়া বলেন, রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
শনিবার রাতে অ্যাপেনডিসাইটিস অপারেশন হয়েছে আমার। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী বলেন, তার অস্ত্রোপচারটি করেছেন প্রফেসর ড. ফিরোজ কবির। অস্ত্রোপচারের পর স্পর্শিয়ার শারীরিক অবস্থা স্বাভাবিক আছে।
২০১১ সালে একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে বিনোদন জগতে পা রাখেন এই অভিনেত্রী। ধীরে ধীরে তিনি ছোটপর্দার পরিচিত এবং জনপ্রিয় মুখ হয়ে ওঠেন। তবে নাটকের পাশাপাশি একাধিক চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছেন।
স্পর্শিয়াকে সর্বশেষ ‘নবাব এলএলবি’ সিনেমায় দেখা গেছে। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘ফিরে দেখা’ নামের সরকারি অনুদানের একটি সিনেমা।
বিপি> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি