৫ মে ২০২৬

স্পেনে বন্যায় ৩ জনের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
স্পেনে বন্যায় ৩ জনের মৃত্যু

বিদেশ ডেস্ক : স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, ঐ এলাকায় প্রবল বৃষ্টিপাতের কারণে বন্যায় এপর্যন্ত ৩জনের মৃত্যু হয়েছে।

মুরকিয়া শহরে মুষলধারায় বৃষ্টি হচ্ছে এবং রাস্তাঘাটে নদীর মত পানির স্রোত বয়ে যাচ্ছে। বন্যার পানির সংগে বয়ে আসা প্রচুর কাদামাটি রাস্তাঘাটে, থেমে থাকা গাড়ীতে এবং ঘর-বাড়ীর নীচের তলায় এসে জমা হচ্ছে।

ভূমধ্য সাগরের তীর বর্তী এলমেরিয়া শহরের কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার বন্যায় প্লাবিত একটি সুড়ঙ্গ পথে গাড়ী চালিয়ে যাওয়ার সময় গাড়ীতে আটকে পরে এক ব্যক্তি মৃত্যু হয়। প্রবল বৃষ্টি এবং বন্যার কারণে বিমান বন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। পর্যটনের জনপ্রিয় এলাকাগুলোতে লোকজন আটকা পড়েছেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি