৫ মে ২০২৬

সৌদিতে তেল স্থাপনায় হামলার শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সৌদিতে তেল স্থাপনায় হামলার শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বৃহস্পতিবার বলেছেন, সৌদি আরবের তেল স্থাপনায় হামলার কারণে সৃষ্ট সংকট যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণভাবে সমাধান করতে চায়। ইরান ‘সর্বাত্মক যুদ্ধের’ আশঙ্কা ব্যক্ত করার পর তিনি এমন কথা বললেন। খবর এএফপি’র।

পম্পেও সৌদির দু’টি তেল স্থাপনায় সপ্তাহান্তে নাটকীয় হামলার জন্য ইরানকে দায়ী করে ‘যুদ্ধ কর্মকান্ডের’ নিন্দা জানান। এ হামলার কারণে সৌদি আরবের তেল উৎপাদন প্রায় অর্ধেক হ্রাস পেয়েছে। এ ধরনের উস্কানিমূলক কর্মকান্ড এ অঞ্চলে চরম উত্তেজনার সৃষ্টি করেছে।

উল্লেখ্য, সেখানে প্রাধান্য বিস্তারে সৌদি আরব ও ইরান দশকের পর দশক ধরে বিভিন্ন ধরনের কর্মকান্ড চালিয়ে আসছে। রিয়াদ ও আবুধাবিতে মিত্র দেশগুলোর সাথে বৈঠকের পর পম্পেও বলেন, তেল স্থাপনায় ইরানের হামলার কারণে এ অঞ্চলে অভূতপূর্ব ঐক্যমতের সৃষ্টি হয়েছে। এদিকে ইরান তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রত্যাখান করেছে এবং ইয়েমেন বিদ্রোহীরা সৌদি তেল স্থাপনায় হামলার দায়িত্ব প্রত্যাখান করেছে। পম্পেও বলেন, যুক্তরাষ্ট্র এ সংঘাত নিরসনের উপায় খুঁজে বের করার ব্যাপারে আগ্রহী। তিনি সাংবাদিকদের বলেন, এ সংকটের ‘আমরা একটি শান্তিপূর্ণ সমাধান দেখতে চাই। আমি মনে করি আমরা সে লক্ষ্যে সে ধরনের আচরণ প্রদর্শনও করেছি।’‘আমি আশা করি ইরানও একই ধরনের আচরণ প্রদর্শন করবে।’

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি