৫ মে ২০২৬

সৌদিতে মটরসাইকেল দুর্ঘটনায় লক্ষ্মীপুরের যুবকের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সৌদিতে মটরসাইকেল দুর্ঘটনায় লক্ষ্মীপুরের যুবকের মৃত্যু
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ সৌদি আরবে মটরসাইকেল দুর্ঘটনায় মো. মুরাদ হোসেন (২৭) নামে লক্ষ্মীপুরের এক যুবক নিহত হয়েছেন। শনিবার দুপুরে নিহতের পরিবার ও স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম কালু মুন্সি এ তথ্য নিশ্চিত করেন। গত ১২ ডিসেম্বর সৌদি আরবের মদিনা শহর থেকে ফার্নিচর দোকানের কাজ শেষে বাসায় ফিরছিলেন মুরাদ। এসময় আল হাইল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মাইক্রোবাস ধাক্কা দিলে তিনি মারাত্মক জখম হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৭ ডিসেম্বর) মৃত্যু হয় মুরাদের। নিহত মুরাদ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ আজগর আলী বেপারী বাড়ীর আনোয়ার হোসেনের ছেলে। মাত্র ছয় মাস আগে মুরাদ বিয়ে করেছেন। তিনি বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন। নিহতের পরিবার ও প্রবাসী সূত্রে জানা গেছে, তিন বছর আগে সৌদি আরব থেকে বাড়িতে ফেরেন মুরাদ হোসেন। প্রায় ছয় মাস আগে বিয়ে করেন তিনি। এরপর পাঁচ লাখ টাকা ঋণ করে গত তিন মাস আগে আবারও সৌদি আরব যান মুরাদ। এদিকে, মুরাদের মৃত্যুর সংবাদ পরিবারের কাছে পৌঁছালে মা শোকে জ্ঞান হারিয়ে বর্তমানে রায়পুর সরকারি হাসপাতালর চিকিৎসাধীন। রায়পুরের কেরোয়া ইউপি সদস্য আবুল কালাম কালু মুন্সি জানান, নিহত মুরাদ ভালো ছেলে ছিলেন। তার নির্মম মৃত্যুতে পরিবারের সঙ্গে আমরাও শোকাহত। একমাত্র ছেলের মৃত্যুর শোকে মা রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি আছেন। দ্রুত নিহতের লাশ দেশে আনার চেষ্টা করা হচ্ছে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি