৫ মে ২০২৬

সৌদিতে বাস দুর্ঘটনায় ৩৫ ওমরাহ যাত্রী নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সৌদিতে বাস দুর্ঘটনায় ৩৫ ওমরাহ যাত্রী নিহত

বাংলাপ্রেস ডেস্ক : সৌদিতে একটি বাস দুর্ঘটনায় ৩৫ ওমরাহ যাত্রী নিহত হয়েছেন। একটি বাসের সঙ্গে অপর একটি ভারী যানের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন আরও চারজন।

সৌদির পশ্চিমাঞ্চলে ওই দুর্ঘটনা ঘটেছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে নিশ্চিত করা হয়েছে। বুধবার মদীনা থেকে ১৭০ কিলোমিটার দূরে আল আখাল এলাকার হিজরা রোডে ওই দুর্ঘটনা ঘটেছে।

বেসরকারি পরিচালিত একটি বাসের সঙ্গে একটি ভারী যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সময় বাসটিতে ৩৯ জন আরোহী ছিলেন।

মদীনা পুলিশের এক মুখপাত্রের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে, দুর্ঘটনায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও চারজন। তারা সবাই ওমরাহ যাত্রী।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, নিহতরা সবাই সৌদি প্রবাসী। তারা আরব এবং এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক। ওমরাহ করতে সৌদিতে অবস্থান করছিলেন তারা।

দুর্ঘটনায় আহতদের আল হামনা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর পরই সেখানে পৌঁছেছে সৌদি রেড ক্রিসেন্ট এবং জরুরি বিভাগের কর্মীরা। দুর্ঘটনার তদন্ত চলছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি