৭ মে ২০২৬

সৌদিতে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
সৌদিতে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
বাংলাপ্রেস ডেস্ক: সৌদি আরবে ২০ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। মূলত বসবাস, শ্রম, এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনকারীদের নিরীক্ষণ ও ধরার জন্য যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আরব নিউজ জানিয়েছে, গত ২৭ ফেব্রুয়ারী থেকে ৫ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান চালায় আইনশৃঙ্খলাবাহিনী। এ সময় ২০ হাজার ৭৪৯ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ১৩ হাজার ৮৭১ জনকে আবাসিক ব্যবস্থা লঙ্ঘন, তিন হাজার ৫১৭ জনকে সীমান্ত নিরাপত্তা লঙ্খন এবং তিন হাজার ৩৬১ জনকে শ্রম বিধান লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়। এছাড়া সীমান্ত অতিক্রম করে রাজ্যে প্রবেশের চেষ্টার সময় এক হাজার ৫১ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ৪৩ শতাংশ ইয়েমেনি, ৫৪ শতাংশ ইথিওপিয়ান এবং ৩ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। পাশাপাশি বেআইনিভাবে রাজ্যের বাইরে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করার দায়ে ৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি