৫ মে ২০২৬

সৌদি যুবরাজের হুঁশিয়ারি, ইরানকে না থামালে তেলের দাম বাড়বে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সৌদি যুবরাজের হুঁশিয়ারি, ইরানকে না থামালে তেলের দাম বাড়বে

বিদেশ ডেস্ক : ইরানকে বাধা না নিলে বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বলেন, ইরান আর সৌদি আরবের মধ্যে যদি যুদ্ধ লেগে যায় তাহলে সেটি বিশ্ব অর্থনীতিকে ধ্বংস করে দেবে। মার্কিন সংবাদসংস্থা সিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন।

দুই সপ্তাহ আগে সৌদি আরবে দুটি তেল শোধনাগারে ড্রোন হামলার পর দুই দেশের মধ্যে সংঘর্ষময় পরিস্থিতি তৈরি হয়েছে। এই হামলায় সেদিন ১৮টি ড্রোন আর ৭টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছিল। সৌদি আরব এই হামলার জন্য তার ইরানকে দায়ী করে আসছে। যদিও ইয়েমে নের হুতি বিদ্রোহীরা হামলার দায় স্বীকার করেছে। এমনকি সৌদি আরবের মিত্র যুক্তরাষ্ট্রও দাবি করেছে, হামলার পেছনে ইরানই দায়ী।

যুবরাজ সালমান বলেন, ইরানের উগ্র আচরণের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নিতে হবে। নয়তো যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে। বিশ্ব অর্থনীতিতে চরম নেতিবাচক প্রভাব পড়বে বলেও সতর্ক করেন তিনি।

বিশ্বের তেলের চাহিদার ৩০ শতাংশ মধ্যপ্রাচ্য থেকে আসে উল্লেখ করে তার হুঁশিয়ারি, চিন্তা করুন এই বিষয়গুলো যদি হঠাৎ বাধাগ্রস্ত হয় তাহলে শুধু সৌদি অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে তা নয়, পুরো বিশ্বের অর্থনীতি ধ্বংস হবে।

সাংবাদিক জামাল খাশোগি হত্যায় প্রশাসনের দায় স্বীকার করলেও, নিজে হত্যার নির্দেশের কথা অস্বীকার করেন তিনি। ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠায় আলোচনায় আগ্রহী বলেও জানান বিন সালমান।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি