৫ মে ২০২৬

সৌদি রাজ পরিবারের তিনজন সদস্য আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সৌদি রাজ পরিবারের তিনজন সদস্য আটক

বাংলাপ্রেস ডেস্ক: ষড়যন্ত্রের অভিযোগে বাদশাহ সালমানের ভাই ও ভাতিজাসহ তিন প্রিন্সকে আটক করেছে সৌদি আরব। শুক্রবার সকালে রাজরক্ষীরা তাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় এবং তাদের বাসভবনে তল্লাশি চালায় বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

বাদশাহ সালমানের এক ভাই প্রিন্স আহমেদ বিন আব্দুলআজিজ আল-সৌদ, ভাতিজা প্রিন্স মোহাম্মদ বিন নায়েফের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

প্রিন্স নায়েফের ছোট ভাই প্রিন্স নাওয়াফ বিন নায়েফকেও আটকের কথা জানা গেছে। তারা বাদশাহ ও যুবরাজকে উৎখাতের জন্য ষড়যন্ত্র করছিলেন।

সৌদি কর্তৃপক্ষ তিন প্রিন্সকে গ্রেপ্তারের বিষয়ে কোন মন্তব্য করেনি। তবে অভিযোগ উঠেছে সিংহাসন পাকাপোক্ত করতেই যুবরাজ মোহাম্মদ সালমানের নির্দেশে তিন প্রিন্সকে গ্রেফতার করা হয়েছে।

সৌদি রাজতন্ত্রের এক সময়কার শক্তিশালী দাবিদার ওই দুই সিনিয়র সদস্যের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা বা রাষ্ট্রদ্রোহের অভিযোগ প্রমাণিত হলে তাদের যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হতে পারে।

প্রিন্স মোহাম্মাদ বিন নায়েফকে ২০১৭ সালের জুন মাস থেকে গৃহবন্দি করে রেখেছিলেন যুবরাজ মোহাম্মাদ বিন সালমান। এবার তাকে গৃহবন্দিদশা থেকে বের করে সোজা কারাগারে নিক্ষেপ করা হলো।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি