৯ মে ২০২৬

সৌদি পৌঁছেছেন ৪৯৯০৪ হজযাত্রী, মৃত্যু ৮

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
সৌদি পৌঁছেছেন ৪৯৯০৪ হজযাত্রী, মৃত্যু ৮
বাংলাপ্রেস ডেস্ক: চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৪৯ হাজার ৯০৪ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে আট জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ মে) হজ-সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ১২৬টি ফ্লাইটে ৪৯ হাজার ৯০৪ যাত্রী সৌদি পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬৩টি ফ্লাইটে গেছেন ২৪ হাজার ৬৯৮ জন। এ ছাড়া সৌদি এয়ারলাইন্সের ৪৩টি ফ্লাইটে ১৬ হাজা ৯৪৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২০টি ফ্লাইটে গেছেন আট হাজার ২৬৩ জন। হজ বুলেটিনে আরো বলা হয়, এখন পর্যন্ত সৌদি যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪৫ হাজার ৩২১ জন। চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাতজন পুরুষ ও একজন নারী। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি