৭ মে ২০২৬

সৌদি পৌঁছেছেন ৪৭ হাজার হজযাত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
সৌদি পৌঁছেছেন ৪৭ হাজার হজযাত্রী
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ থেকে এ বছর হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন ৪৭ হাজার ৪২০ জন হজযাত্রী। শুক্রবার (১৬ মে) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১১৯টি ফ্লাইটে তারা সৌদি আরব পৌঁছান। হজের সার্বিক তথ্য জানাতে হজ হেল্প ডেস্ক প্রকাশিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন অনুযায়ী, সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৪ হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৪২ হাজার ৮৩৭ জন। এ পর্যন্ত ৮৬ হাজার ৬৭৮টি ভিসা ইস্যু হয়েছে। হজ ফ্লাইট পরিচালনায় এ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৯টি, সৌদি এয়ারলাইন্স ৪০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২০টি ফ্লাইট পরিচালনা করেছে। এদিকে, চলতি বছর হজে গিয়ে এখন পর্যন্ত সাতজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ছয়জন পুরুষ এবং একজন নারী রয়েছেন। তাদের মধ্যে আছেন জামালপুরের হাফেজ উদ্দিন (৭৩), রাজবাড়ীর খলিলুর রহমান, কিশোরগঞ্জের ফরিদুজ্জামান, পঞ্চগড়ের আল হামিদা বানু, ঢাকার শাহজাহান কবীর, নীলফামারির ফয়েজ উদ্দীন (৭২) এবং চট্টগ্রামের অহিদুর রহমান (৭২)। চলতি বছরের হজযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয় ২৯ এপ্রিল, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইটের মাধ্যমে। ওই ফ্লাইটে ৩৯৮ জন হজযাত্রী সৌদির উদ্দেশে রওনা হন। হজ ফ্লাইট চলবে ৩১ মে পর্যন্ত। সরকারি ব্যবস্থাপনায় এ বছর হজে যাবেন ৫ হাজার ২০০ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮১ হাজার ৯০০ জন। হজে অংশ নিচ্ছে ৭০টি হজ এজেন্সি। চাঁদ দেখার ওপর নির্ভর করে এবারের হজ অনুষ্ঠিত হতে পারে আগামী ৫ জুন। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন, শেষ হবে ১০ জুলাই। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি