৫ মে ২০২৬

সৌদি মিউজিক ফেস্টিভালে যাচ্ছেন নিকি মিনাজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সৌদি মিউজিক ফেস্টিভালে যাচ্ছেন নিকি মিনাজ

বিদেশ ডেস্ক: চলতি মাসে একটি মিউজিক ফেস্টিভালে যোগ দিতে র‍্যাপার নিকি মিনাজকে আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব। রক্ষণশীল হিসেবে পরিচিত এই দেশটির এমন পদক্ষেপে বিস্মিত হয়েছেন অনেকে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, জেদ্দা ওয়ার্ল্ড ফেস্টে যোগ দিতেই সৌদি আসছেন মিনাজ। এই মিউজিক ফেস্টিভালটি জুলাইয়ের ১৮ তারিখ অনুষ্ঠিত হবে। এতে ডিজে স্টিভ এওকি এবং গায়ক লিয়াম পাইনেও অংশ নেবেন। এই অনুষ্ঠানে যোগ দিতে ইচ্ছুক আন্তর্জাতিক দর্শনার্থীদের দ্রুততার সঙ্গে ভিসা দিচ্ছে সৌদি কর্তৃপক্ষ।

মিনাজ যত না র‍্যাপার হিসেবে পরিচিত তার চেয়ে বেশি পরিচিত তার স্পষ্ট লিরিক এবং ‘অশালীন’ পারফরমেন্সের জন্য। এরপরও তিনি সৌদি আরবে কিভাবে আমন্ত্রণ পেলেন সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে।

অবশ্য সম্প্রতি কিছু বিধি-নিষেধ থেকে বের হয়ে এসেছে সৌদি আরব। গত বছর সিনেমা হলের ওপর ৩৫ বছর ধরে চলা নিষেধাজ্ঞা তুলে নেয় কর্তৃপক্ষ এবং নারীদের ড্রাইভিংয়ের অনুমতি দেয়া হয়।

দেশটির অর্থনৈতিক পুনর্গঠনের জন্য ভিশন ২০৩০-এর আওতায় এসব করছে সৌদি সরকার। তারা মূলত তেলের ওপর নির্ভরশীলতা কমাতে চাচ্ছে। এজন্যই দেশের অভ্যন্তরে অর্থ খরচের জন্য নাগরিকদের বিভিন্ন সুযোগ করে দেয়া হচ্ছে।

২০১৭ সালে সৌদি আরবের ক্ষমতাসীন যুবরাজ মোহাম্মদ বিন সালমান ‘চরমপন্থী মতাদর্শ’ থেকে সরে আসার ঘোষণা দেন। একইসঙ্গে সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে আরও উদার শাসনব্যবস্থা প্রচলনের কথা বলেন তিনি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি