সৌদি আরবের তেল উৎপাদন অর্ধেকে নেমে এসেছে
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

বিদেশ ডেস্ক : সৌদি আরবের তেল মন্ত্রী শনিবার জানান, আরামকো'র দুটি তেল স্থাপনায় ইয়েমেনের ড্রোন হামলার কারণে দেশটির তেল উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। পূর্বাঞ্চলীয় সৌদি আরবের অবকাইকে ভোরের এই হামলার পর ভিডিও'তে আগুন জ্বলতে দেখা যায়। তবে সৌদি কর্মকর্তারা জানান হামলায় কোনো শ্রমিক হতাহত হননি। হুথি মিলিশিয়া বাহিনীর সামরিক মুখপাত্র, কর্নেল, ইয়াহয়া সারি শনিবারের এই হামলার কৃতিত্ব দাবি করেছেন।
শনিবার দিনের শেষে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রী, মাইক পম্পেও, যদিও ইরানকে এই হামলার জন্য দোষারোপ করেছেন। তিনি ইয়েমেনের হুথিদের সংশ্লিষ্টতার কথা নাকচ করে দেন।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি