১২ মে ২০২৬

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঝিনাইদহের পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঝিনাইদহের পবিত্র ঈদুল ফিতরের জামাত  অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি: সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঝিনাইদহের বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ এপ্রিল) সকাল ৮টায় হরিণাকুন্ডু উপজেলা মোড়ের গোলাম হযরতের মিল চত্বরসহ জেলার বিভিন্ন এলাকায় এসব ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন এলাকার প্রায় শতাধিক মুসল্লি। আয়োজকরা জানান, সৌদি আরবের সঙ্গে মিলে রেখে তারা কয়েক বছর ধরে ঈদ জামায়াতের আয়োজন করে থাকেন। এখানে ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা, হরিণাকুন্ডু উপজেলার কুলবাড়ীয়া, নারায়নকান্দি, বৈঠাপাড়া, বোয়ালিয়া, চটকাবাড়ীয়া, ফলসী, পায়রাডাঙ্গা, নিত্যানন্দরপুর, শৈলকুপা উপজেলার ভাটই ও চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা থেকে মুসল্লীরা ঈদের নামাজ আদায় করেন।ইমাম মাওলানা রেজাউল ইসলাম বলেন, সহি হাদিসের আলোকে বিগত ১৪ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে হরিণাকুন্ডুতে ঈদ জামায়াত করছি। এই জামায়াতে ঝিনাইদহ সদর, হরিণাকুন্ডু , শৈলকুপা ও আলমডাঙ্গা উপজেলা ৩ শতাধিক মুসল্লি একই সঙ্গে নামাজ পড়তেন। তিনি বলেন, এখন হরিণাকুন্ডুর কয়েকটি স্থানে এই জামায়াত অনুষ্ঠিত হয়। যার কারণে উপজেলা মোড়ে মুসল্লি সংখ্যা কমে গেছে। ঈদ জামাত কমিটির সভাপতি মো. বজলুর রহমান বলেন, ওআইসিসহ সব সুমলিম উম্মা আজকে ঈদের নামাজ আদায় করছে। সে কারণে আমরা ঈদের নামাজ আদায় করেছি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি