৭ মে ২০২৬

সোনাইমুড়ীতে ১৪ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
সোনাইমুড়ীতে ১৪ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে ১৪ কেজি গাঁজাসহ এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সুবর্ণা আক্তার (২১) কুমিল্লার সদর উপজেলার পুরান চৌয়ারা গ্রামের আব্দুল খালেকের মেয়ে। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে, শনিবার সন্ধ্যার দিকে উপজেলার সোনাইমুড়ী পৌরসভার বাইপাস মোড় এলাকার ইকোনো বাস কাউন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, সুবর্ণা একজন মাদক কারবারি। তিনি শনিবার সন্ধ্যায় ১৪ কেজি গাঁজা নিয়ে সোনাইমুড়ী বাসস্ট্যান্ড আসে। তিনি গ্রেপ্তার এড়াতে কুমিল্লার বাসে না গিয়ে সোনাইমুড়ীর বাসে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে সোনাইমুড়ী আসেন। কিন্তু তিনি বাসে উঠলে গাঁজার গন্ধ ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে তাকে ১৪কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেন, ওই তরুণীর সাথে থাকা লাগেজ তল্লাশি চালিয়ে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি