১১ নভেম্বর ২০২৬

কপ-৩১ সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধির সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৭:০০ এএম
কপ-৩১ সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধির সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়

 

বাংলাপ্রেস ডেস্ক: কপ-৩১ সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধির সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় সকালে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলনের ফাঁকে তিনি এ কুশল বিনিময় করেন।


এ সময় তিনি ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলের প্রধান হাসিম জোজোহাদিকুসুমো, ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ইসমাইল ওল্ড শেখ আহমেদ এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের সভাপতি সামেদ আগিরবাশের সঙ্গে কুশল ও সৌজন্য বিনিময় করেন।


তুরস্কের স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে আন্তালিয়ার সম্মেলনস্থলে এসে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।

এই আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।


এর আগে, তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান তারেক রহমান। সফরসঙ্গী হিসেবে সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।


সফরের অংশ হিসেবে গতকাল তুরস্কের আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী।


বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় যৌথ সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।


এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি