৭ মে ২০২৬

সোমবার থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সোমবার থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ
কক্সবাজার প্রতিনিধি: সেন্টমার্টিনে পর্যটক কম থাকার শঙ্কায় সোমবার থেকে দুটি জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট কোম্পানি কক্সবাজারের উখিয়ার ইনানি নৌ-বাহিনীর জেটিঘাট থেকে ছেড়ে যাওয়া এ দুটি জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছেন। এ নৌপথে চলাচল করা এমভি বারো আউলিয়া জাহাজের পরিচালক মাহাবুব হোসেন জানান, মিয়ানমারের অভ্যন্তরে সীমান্তের কাছাকাছি গ্রামগুলোতে চলমান সংঘাতের কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ছিল। এরপরও পর্যটকদের জন্য উখিয়ার ইনানি নৌ-বাহিনীর জেটিঘাট থেকে কর্ণফুলি ও এমভি বারো আউলিয়া নামের দুটি পর্যটকবাহী জাহাজ চলাচল করে আসছিল। রমজানে পর্যটকের সংখ্যা কমে যাবে। ফলে সোমবার থেকে পর্যটকবাহী এ জাহাজ দুটি ইনানি আর ছেড়ে যাবে না। তিনি আরও বলেন, সবশেষে জাহাজ দুটি সেন্টমার্টিনে গেছে। আগের দিন এবং এরও আগে দ্বীপে থেকে যাওয়া পর্যটকদের নিয়ে এদিন জাহাজ দুটি ইনানী নৌ-বাহিনীর জেটিঘাটে ফিরে আসবে। সোমবার হতে জাহাজ আর চলাচল করবে না। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ইয়ামিন হোসেন বলেন, প্রশাসনের পক্ষ থেকে জাহাজ চলাচল বন্ধের কোনো নির্দেশনা নেই। হয়তো ব্যবসায়ীক পলিসির কারণে ক্ষতি এড়াতে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছেন। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি