৯ মে ২০২৬

সোমবার নগর ভবনে ‘ব্লকেড' কর্মসূচি ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
সোমবার নগর ভবনে ‘ব্লকেড' কর্মসূচি ঘোষণা
বাংলাপ্রেস ডেস্ক:ঢাকা দক্ষিণ সিটির নগর ভবন সোমবার বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ‘ব্লকেড' ঘোষণা করেছেন ইশরাক সমর্থকেরা। নগর ভবনের সামনে টানা ৪দিন ধরে চলছে এ আন্দোলন। রবিবার ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে বিক্ষোভ কর্মসূচি চলাকালে এই ঘোষণা দেন তারা। ঢাকাবাসীর পক্ষে কর্মসূচি ঘোষণা করেন মশিউর রহমান। তিনি বলেন, নগর ভবনের কার্যক্রম আগামীকাল বন্ধ রাখার জন্য সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো। আগামীকাল নগর ভবনে ‘ব্লকেড' কর্মসূচি চলমান থাকবে। এসময় ইশরাক সমর্থকদের ‘দফা এক দাবি এক, আসিফের পদত্যাগ'- এমন স্লোগান দিতে দেখা যায়। এদিকে সকাল থেকেই নগর ভবনে সেবা নিতে এসে অনেকেই ফিরে যাচ্ছেন হতাশ হয়ে। কেউ এসে দীর্ঘ সময় অপেক্ষাও করছেন। উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনের সামনে টানা ৪ দিন ধরে চলছে আন্দোলন। নগরভবনের প্রধান ফটকও বন্ধ করে দিয়েছে ইশরাকপন্থীরা। আন্দোলনের শুরু থেকেই অচল অবস্থায় পড়ে আছে নগর ভবনের কার্যক্রম। ফলে ভবনের ভেতরে প্রবেশ করতে পারছেন না সেবাগ্রহীতারা। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি