৯ মে ২০২৬

সোমবার বিকেল ৪টা নয়, ৩টায় হবে বাজেট ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
সোমবার বিকেল ৪টা নয়, ৩টায় হবে বাজেট ঘোষণা
বাংলাপ্রেস ডেস্ক: দেশের ৫৫তম জাতীয় বাজেট ঘোষণা করা হবে আগামীকাল সোমবার। তবে, ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সোমবার বিকাল ৪টার পরিবর্তে ৩টায় বাজেট উপস্থাপন করবেন। রোববার (১ জুন) এক তথ্য বিবরণীতে এ কথা জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। তথ্য বিবরণীতে জানানো হয়েছে, পূর্ব-রেকর্ডকৃত বাজেট ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতারের মাধ্যমে পূর্ব নির্ধারিত ৪টার পরিবর্তে আগামীকাল বিকাল ৩টায় সম্প্রচারিত হবে। এছাড়াও, জাতীয় বাজেটের ব্যাপক প্রচার নিশ্চিত করার জন্য সকল বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং রেডিও স্টেশনগুলিকে বিটিভি থেকে ফিড গ্রহণ করে বাজেট ভাষণটি একই সময়ে সম্প্রচার করার জন্য অনুরোধ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এবারের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণসহ সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাকে প্রাধান্য দিয়েছে অন্তর্বর্তী সরকার। যার ফলে চলতি অর্থবছরের তুলনায় বাজেটে আকার কমেছে। আগামী ২০২৫-২৬ অর্থবছরে উন্নয়ন ব্যয়সহ সরকারি ব্যয় ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, নির্বাচিত সরকার না থাকায় প্রস্তাবিত বাজেট বিটিভির মাধ্যমে দেশবাসীর কাছে তুলে ধরবেন তিনি। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি