৫ মে ২০২৬

সোজা আঙ্গুলে ঘি উঠবে না রাস্তায় নামতে হবে: ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সোজা আঙ্গুলে ঘি উঠবে না রাস্তায় নামতে হবে: ফখরুল

বাংলাপ্রেস ডেস্ক: সোজা আঙ্গুলে ঘি উঠবে না দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের সিনিয়র নেতারা বলেছেন ।আমাদেরকে রাস্তায় নামতে হবে, আমাদেরকে আন্দোলন করতে হবে এবং এই দানব সরকারকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বাধ্য করতে হবে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর ৩ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনিস্টিটিউট মিলনায়তনে যুবদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন,’ আপনারা একটি মিথ্যা সাজানো মামলায় বেগম জিয়াকে কারাগারে আটকে রেখেছেন অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে এবং তার পছন্দমত সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।সবার আগে তার যে আইনগত প্রাপ্য সেই জামিনের জন্য আপনার বাধা দিবেন না। এটা তার সাংবিধানিক অধিকার।

ক্যাসিনোর প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা বলেছিলেন এগুলো আই ওয়াস নয়। আই ওয়াসতো বটেই গত ৩০ তারিখের নির্বাচনে ২৯ তারিখ রাতেই তো লুট করে নিয়েছেন। এখন ক্যাসিনোর ছোটখাটো দুই একজনকে ধরে দেখাচ্ছেন আমরা শুদ্ধি অভিযান করছি। এই শুদ্ধ অভিযান প্রমাণিত করে তারা শুদ্ধ নন, পরিশুদ্ধ নন তাদের শুদ্ধি হওয়ার প্রয়োজন আছে।

তিনি বলেন,’আজকে গোটা বাংলাদেশকে তারা অপবিত্র করে ফেলেছে। গোটা বাংলাদেশকে তারা অসুস্থ করে ফেলেছে। আজকের সমাজের দিকে তাকিয়ে দেখুন ধর্ষন হচ্ছে, নারীর শ্লীলতাহানী হচ্ছে বাবা ছেলেকে মারছে, লুট হচ্ছে, খুন-গুম হচ্ছে কোথাও কোনো জায়গায় শান্তি নেই।

মির্জা ফখরুল বলেন, দেশ এখন এমন একটা পরিস্থিতিতে অবস্থান করছে রূপপুরের একটি প্রকল্পের ৭৭ ভাগ অর্থ কনসালটেন্টের ধন্যবাদ আর বাকি ৩৩ শতাংশ টাকা কাজের জন্য। তারমানে প্রকল্পের ৭৭ ভাগ টাকায় লুটের বন্দোবস্ত করে রেখেছে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা জনগণ আসুন ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধ হয়ে এই যে দানব সরকার তার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলি।

যুবদলের সভাপতি সাইফুল আলম নীরবের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়,ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু,যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সিনিয়র সহ-সভাপতি মোর্তাজুল করিম বাদরু, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, মহানগর দক্ষিণের সভাপতি রফিকুল আলম মজনু,উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর, দক্ষিণের সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন প্রমুখ বক্তব্য দেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি